প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Thursday, August 28, 2025

রাজাদের দারোয়ান | দিলীপ কুমার পাত্র

বাতায়ন/মাসিক/ছড়া/৩য় বর্ষ/১৯তম সংখ্যা/১৩ই ভাদ্র, ১৪৩২
ছড়া
দিলীপ কুমার পাত্র
 
রাজাদের দারোয়ান
 

পশুরাজকে               ধরতে নাকি
         করতো না পরোয়া
হায়নাতেও               নেই তো ভীতি
         বলে কী ঘরোয়া।

 
সাপকে নিয়ে                 করে খেলা
          দেয় তো পুরে পোঁটলায়
লোকে তার তো               জাদু দেখে
           ভীষণ পড়ে জটলায়।
 
বগলেতে                   চেপে ধরে
         দেখায় সে তো ভেলকি
ডাকাতেরা                  করজোড়ে
         মারে তাকে তেল কি?
 
কুমিরদেরও               চড়ে পিঠে
          থাকে বেশ খুশিতে
কাবু করে                 হস্তিটাকে
          শুধু একটা ঘুষিতে।
 
তাড়া করে               নেকড়েটাকে
         নেয় তো তার পিছুতে
চেহারাটা                  লাগে দেখে
        নেই যে ভয় কিছুতে।
 
বাস ও লরি               গাড়ি যত
        গোঁফে করে টান তো
এরোপ্লেন আর           রেলের গাড়ি
          ঠেলে ঠেলে আনত।
 
বাঘটা মারে            খালি হাতে
      কয় লোকে পালোয়ান
গালটা ভরা            দেয় যে হাসি
      রাজাদের দারোয়ান।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)