প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Thursday, August 28, 2025

সুদূর | হীরক বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/মাসিক/কবিতা/৩য় বর্ষ/১৯তম সংখ্যা/১৩ই ভাদ্র, ১৪৩২
কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়
 
সুদূর
 

প্রখর প্রতিবাদ আর ভালবাসায় মেশানো একটাও কবিতা লিখতে পেরেছ কি কোনোদিন...
ট্রেনে ধূপ বিক্রি করে যে মেয়েটা তার মুখের দিকে তাকিয়ে দেখেছ কখনো সাতটি তারার তিমির...

বরানগর বাস গুমটির জানলা দিয়ে টিকিট কাটছে যে ছেলেটি, কাচের আড়াল থেকে তার চোখ দেখা যায় না ঠিকই কিন্তু স্পষ্ট অনুভব করা যায়
বাবার মৃত্যুর পরদিন সকালে সমস্ত আবেগ বিসর্জন দিয়ে এসেছে সে...
ট্রাক ড্রাইভার থেকে কারখানার ঠিকা শ্রমিক সব স্বপ্ন ভালবাসা জলাঞ্জলি দিয়ে ঘোর অন্ধকারে একা কেন ছুটে যায়...
জানতে চেয়েছ কি কোনোদিন... নক্ষত্র ‌মৃগশিরায়
তোমার গালে কেন টোল পড়ে না আজ?
ভ্রূকুটিহীন তোমার মুখের রেখায় স্নেহ সম্পর্কগুলি বিলীন, কত কাছে ছিলে আজ কত না সুদূর...
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)