প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Thursday, August 28, 2025

পাজামা | দয়াময় পোদ্দার

বাতায়ন/মাসিক/গল্পাণু/৩য় বর্ষ/১৯তম সংখ্যা/১৩ই ভাদ্র, ১৪৩২
গল্পাণু
দয়াময় পোদ্দার
 
পাজামা

"চমকে উঠলাম। বাবার পাজামায় পা গলিয়ে নিচ্ছি। আজ থেকে আমার পালা শুরু হল।"


বাবা মারা গেল ভোরবেলায়। যেন স্বাভাবিক। কারো মনে কিছু বোঝার অবকাশ তৈরি হতে দেননি।

 
আজ ঘাটশ্রাদ্ধ শেষ হল। গুরুদশা পালন করে উঠে শরীরটাও বেশ হালকা। গামছা পরে উঠোনে দাঁড়িয়ে রয়েছি। সুপর্ণাকে বললাম,
-মোটা জামাকাপড় কিছু দাও, শীত-শীত লাগছে।
 
কিছুক্ষ পরে ঘর থেকে একটি পাজামা নিয়ে এসে এগিয়ে ধরল,
-জামাকাপড় তো সব কেচে দিয়েছি। বাক্সভর্তি বাবার পাজামা-পাঞ্জাবি সব রয়েছে। এগুলোর কী হবে, এখন থেকে তুমিই পরো
চমকে উঠলাম। বাবার পাজামায় পা গলিয়ে নিচ্ছি। আজ থেকে আমার পালা শুরু হল।
 
সমাপ্ত

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)