প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Thursday, August 7, 2025

কবিতাগুচ্ছ | মণিজিঞ্জির সান্যাল | লাল সে সন্ধ্যা নদীর জলে

বাতায়ন/কবিতাগুচ্ছ/৩য় বর্ষ/১৪তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা/২৩শে শ্রাবণ, ১৪৩২
কবিতাগুচ্ছ | মণিজিঞ্জির সান্যাল | লাল সে সন্ধ্যা নদীর জলে
মণিজিঞ্জির সান্যাল
 
লাল সে সন্ধ্যা নদীর জলে
         

কথার মাঝে কথার প্রদীপ
     জ্বালিয়ে দিলাম হাজার তারা
     নীল মাছেদের জলের তলে
              ডুব সাঁতারে
              ঘুমের মাঝে

 
মন মাঝিটা ডুব দিয়েছে
    কোন অতলে কোন সে বেলায়
    মনের কাছে মনের হিসেব
                     চায়না দিতে
                     কেউ অছিলায়
 
আমার আছে একটি নদী
       সকাল সন্ধ্যা তার-ই তীরে
                  সূর্যাস্ত সূর্যোদয়
                  নিয়ম রেখার
                  হিসেব ভুলে
 
লাল সে সন্ধ্যা নদীর জলে
     হাজার হাজার কথার মালা
     ভাসিয়ে দিলাম খোশ মেজাজে
                        মনের যত
                        বিষাদ জ্বালা
 
আমার আছে দুঃখ কাহন
             সাতকাহনের টুকরো স্মৃতি
             সব-ই আমি জ্বালিয়ে রাখি
             আমার মনের
                    হাজার বাতি
 
 সব চলে যায় যাক না সব-ই
     তবুও আমার আমি আছি
     টুকরো কাগজ শুধু আমার
                  আমার আমি
                    বেঁচে আছি...
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)