প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Thursday, August 7, 2025

কবিতাগুচ্ছ | মণিজিঞ্জির সান্যাল | জলছবি

বাতায়ন/কবিতাগুচ্ছ/৩য় বর্ষ/১৪তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা/২৩শে শ্রাবণ, ১৪৩২
কবিতাগুচ্ছ | মণিজিঞ্জির সান্যাল | জলছবি
মণিজিঞ্জির সান্যাল
 
জলছবি
 

কোনো একটা দিন কেমন যেন
       আমার অভিমানী প্রেমিকের চোখের মতো
                                নির্জন থমথমে।

কোনো একটা রাত বৃষ্টিভেজা
       ভালোবাসা, আদর, এলোমেলো কথা
       আর স্বপ্নের আগোছালো জলছবি।
অথচ তোমার স্পর্শে
      গতকালের বিকেল যখন
      কমলা লেবুর রং ধরেছিল;
      নীড়ে ফেরা পাখিদের ডানায়
      ধরা দিয়েছিল সেই রং;
      গাঢ় হয়েছিল আমাদের অনুভূতি।
তখনও ভাবিনি
বিশ্বাস করো
একবারও ভাবিনি
আজকের দিনটা একদম অন্যরকম হবে
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)