প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, August 8, 2025

লাস্ট বেঞ্চার | বিধাত্রী চট্টোপাধ্যায়

বাতায়ন/ছড়া/৩য় বর্ষ/১তম/মণিজিঞ্জির সান্যাল সংখ্যা/২৩শে শ্রাবণ, ১৪৩২
মণিজিঞ্জির সান্যাল সংখ্যা | ছড়া
বিধাত্রী চট্টোপাধ্যায়
 
লাস্ট বেঞ্চার
 

লাস্ট বেঞ্চের একটা ছেলে
ক্লাসে মনোযোগ নেই,
দুষ্টুমিতে ওস্তাদ সে
ডিস্টার্ব করবেই।

 
রুটিন দেখে বই আনে না
লেখে না পড়া খাতায়,
নিত্যদিনের নিয়ম ভাঙে
স্বভাব অবাধ্যতায়।
 
শাস্তি দিলেও পরোয়া তো নেই
দুঃখ হয় না তাতে,
একরোখা তার স্বভাব এমন
কাঁদে না যন্ত্রণাতে।
 
যন্ত্রের মতো মানুষ হওয়ার
নেই তার কোন দায়,
তাই বুঝি সে লাস্ট বেঞ্চার
চিরকালই থেকে যায়।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)