প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Monday, September 15, 2025

শরৎ ও অন্যান্য | শ্রুতি সামন্ত

বাতায়ন/শারদ/কবিতাণু/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতাণু
শ্রুতি সামন্ত
 
শরৎ ও অন্যান্য
 
শরৎ
 

অপেক্ষার মহৎ আকাশের
নীল অখণ্ডতায় অবকাশের জানালায়
খোলা চোখে হৃদয়ের বাষ্পীভবন
তপস্যার আর এক নাম মেনকা
আমরা সবাই উমা।

 
 
দূর্বা
 
নিবেদনের নব উদ্ভাসে
মুক্তোর মতো মনে হয়
পদদলনের চিহ্ন রয়ে যায়
দূর্বা ঘাস শুধুই শিউলির অপেক্ষায়।
 
 
বিজয়া
 
কান্নার প্রতি নাম মেঘ
জমানো ব্যথা হৃদয়ের রূপান্তরে
মিলনে মিলনে শুধুই
জলে ভাসে কুন্ঠাহীন প্ৰতিমা।
 
 
অতীত
 
অতীতের বিদায়ী ছায়ায়
কারা যেন আশ্রয় নেয়
কায়াহীন মায়ার অবতার
 
আমি হেঁটে যাই
সেই দুরন্ত পান্থ পিপাসায়।

 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)