প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Monday, September 15, 2025

দুগ্গা পরিবার | অর্ণব চ্যাটার্জী

বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
অর্ণব চ্যাটার্জী
 
দুগ্গা পরিবার
 

সামনে দাঁড়িয়ে বধির পরিবার,
ঈশ্বর মাঝি
তাই, ডিঙি নৌকায় ভাসছে গোটা সংসার-
বিদ্যা, বুদ্ধি, তেজ ও চালের দানা; যা চাহিদা মেটায়।

 
তবুও গূঢ়-স্থানে লালবাতি জ্বলে,
পুরুতের বুকে ফোটে অবৈদিক স্বর।
জন্ম সে তো পরিযায়ী স্মৃতি,
মৃত্যু নাকি রূপের গোত্রান্তর!
 
মনের সফর সন্ধিক্ষণের কাছে,
ঢাকের বাদ্যি শেষে ডুবল নাকি সওদাগরের তরি!
জলের কাছে আবহমানের ধর্ম হয়তো আছে,
লৌকিকতার মাঝে শুধু মাটির পরিবার গড়ি।
 
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)