প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Monday, September 15, 2025

জীবন রে তোর লং শট... | হীরক বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়
 
জীবন রে তোর লং শট...

কী নেবে শরীর থেকে, নাও আলাদা করে মন
রাস্তায় পড়ে থাকা হাজার লাশের একঝলক
সকালে বিরক্ত চোখ, অফিসযাত্রীর দল
যেতে যেতে কত কী দেখেছ, কুমারী শপথ...


তখন হামানদিস্তায় ঘটাংঘট সরষে পেশাই 
জাঁতা ঘোরানোর শব্দে বিভোর 
ময়দানের পিছনে মজা পুকুরে তখন কেউ জানলা দিয়ে দেখছে ভিখিরিদের মিছিল...

কী নেবে নাও শরীর থেকে চামড়া তুলে নাও 
বুলেটে ঝাঁঝরা হল তরতাজা যুবক, পাঁচমাথার মোড়ে পুলিশ, পুলিশের গাড়ি, ছয়লাপ...
দিন যাবে, দিন  যাবে, বদলাবে না কিছুই 

গিট গিট শব্দের মোটরবাইক স্টেনগান, আলুর মতো বোমা পড়বে মসজিদ মহল্লায়, যুবকযুবতীরা
মিছিল করে চলে যাচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম, জীবিকায় 
যখন খেয়ে ফেলবে জীবনকে তখন বিদ্যালয় মহাবিদ্যালয় তোমরা কোথায় থাকবে
তোমরাও কি মুখ লুকোবে বালিতে কয়লার খাদানে
বন্ধ কারখানার গেটে জমে থাকা জলে...
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)