প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Monday, September 15, 2025

আঁখি | উৎপলেন্দু দাস

বাতায়ন/শারদ/কবিতাণু/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতাণু
উৎপলেন্দু দাস
 
আঁখি
[পাঁচটি কবিতাণু]
 
১)

মেলে আঁখি দেখেছি ভোরে
তোমার খোলা আঁখি
আঁখিতে আঁখিতে মিটে গেলে কথা
আর কিছু কি থাকে বাকি!

 
২)
আঁখি তারে বলেছিল
সোজাসুজি চেও না
কালো কাচে ঢেকে ঢাকা থাক
সয় না তো ছলনা।
 
৩ )
কাজল কালো আঁখি ছিল তার
ছিল আকুল শিহরণ
ভাষা ছিল ফুলের সুবাসে
যেন আমার গোপন মরণ।
 
৪ )
তোমার আঁখি পাতে
বিপন্ন তারুণ্যের সেই দিনে
ভুলিনি এখনো
মরেছি হাজার মরণে।
 
৫ )
আঁখি পল্লবে সোহাগ হত
হলে আঁখিতে আঁখিতে দেখা
কোথা আছ সাঁঝবাতি জ্বেলে
হে ভোরের সুতনুকা।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)