প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Monday, September 15, 2025

মহালয়া | যতীশগোবিন্দ জানা

বাতায়ন/শারদ/
কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
যতীশগোবিন্দ জানা
 
মহালয়া
 

কিছু নেই এ পোড়া আকালে।


তবু,
হৃদয় সিম্ফনি বেজে ওঠে
অলৌকিক মহালয়া ভোরে।

 
কীভাবে কেমন করে
বেজে ওঠে,
ভুবনমোহিনী এই বিমোহিত
বীণা
ছিঁড়ে যাওয়া হৃদয়ের তারে...
 
কাঁটাতার, বায়ু সেনা, নিয়ন্ত্রণ রেখা
ভুলে যা পরিচিত শব্দ বন্ধগুলো।
 
ও পাড়ার আয়েশা-রোকেয়া-সিরাজুল
এ পাড়ার বিমল-বিজয়-মধুমিতা
রেডিয়োতে কান পেতে বসে।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)