প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Monday, September 15, 2025

ঋতুর রানি | জয়শ্রী সরকার

বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
জয়শ্রী সরকার
 
ঋতুর রানি
 

শরৎ মানেই সুনীল আকাশ সাদা মেঘের ভেলা
সেই ভেলাতেই দুর্গামায়ের মর্ত্যে আসার পালা।
মায়ের আসার বার্তা পেয়ে শিউলিরা সব ফোটে
কাশের বনে বাউল বাতাস উদাস হয়ে ছোটে!

 
নরম-কোমল স্নিগ্ধ ছোঁয়ায় ঋতুর সেরা জানি
কাশের আগায় দোল দিয়ে যায় সেই সে শরৎরানি।
শুভ্র মেঘের ভেলায় ভেসে নীলপরিরা আসে
জুঁই শেফালির গন্ধ মেখে হাওয়ায় হাওয়ায় ভাসে!
 
ভোরের বেলায় শিউলিতলায় আগমনির গন্ধ
জোনাক-জ্বলা অন্ধকারে ঝিঁঝিঁর ডাকের ছন্দ।
খালবিলেতে শাপলা শালুক দিঘির জলে পদ্ম
শরৎ যেন রূপসাগরে ডুব দিয়েছে সদ্য!
 
আগমনির শেষ বিকেলে নয়নলোভন শোভা
সদ্য ফোটা কাশফুলেরা সত্যি মনোলোভা।
দুর্গা আসুক সবার ঘরে খুশির খবর নিয়ে
সবহারাদের দুঃখ ঘুচুক সুখের পরশ দিয়ে!
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)