প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Monday, September 15, 2025

স্রোত | কাজল আচার্য

বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
কাজল আচার্য
 

স্রোত

 
সিঁড়ি থেকে উঠে আসছে পায়ের শব্দ
আমার ষষ্ঠ ইন্দ্রিয় জানাল
দেখা যেতে পারে দরজা...
এভাবে অনেক শুভেচ্ছা বার্তা নিতে গিয়ে
বিপন্নতায় ভেসে গেছে যাপন।
না সুচেতা তুমি ঠিক বলছ না
কত ঢেউ অনবরত নেওয়া যায়
ঘাটেরও ক্ষয় আছে না-কি।
এরকমই এক আক্ষেপ বিদীর্ণ করে গেছে সময়
প্রতি শরতে আগমন বার্তা হুবহু এক
আলো কম বেশি ঘর হিসেবে
দেবী আসে যায় উদাসী বাতাস যেন
মৃত্যু পার করে নদী এগিয়ে চলে
এক শর থেকে অন্য এক...
অপ্রকাশিত এবং মৌলিক লেখা।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)