প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Monday, September 15, 2025

পু্ণ্যতোয়া | মণিদীপা সোম

বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
মণিদীপা সোম
 
পু্ণ্যতোয়া
 

আষাঢ়-শ্রাবণ অঝোর ধারায় মন হয়েছে নাব্য
আজকে আমি লিখব শুধু শারদীয়ার কাব্য।

 
আকাশ জুড়ে মেঘের খুশি তুলোর মতো সাজ
ভাদর-আশিন দুটি মাসে মেঘের ছিল কাজ।
 
কালো মেঘের ছুটি আজ সাদা মেঘের ভেলা
শিউলি ফুল কুড়োবার এসেছে আজ বেলা।
 
পদ্মপুকুর খুশি হয়েছে পুকুর ভরা পদ্ম
শরৎ মেঘে কাশের বনে লিখছি এই পদ্য।
 
মা আসবে ঘরে ঘরে সেজেছে তাই ঢাক
কাঁসর-ঘন্টা উঠল বেজে প্রতিমা প্রাণ পাক।
 
বছর পরে তোর আসা মা এই ধরনী পরে
আসছে কাছে তারা যারা আছে অনেক দূরে।
 
শারদীয়ার মিলন হবে এই চারটি দিনে
আশার কথা বলব সবাই এই ভেবেছি মনে।
 
আজকে আমার মন হয়েছে স্বচ্ছ নদীর মতো
দুর্ভাবনা যাক-না ভেসে, যাক আবর্জনা যত।
 
পুণ্যতোয়া নদীতে আজ মহালয়ার স্নান
বাতাসে সুর বাজছে তাই শারদীয়ার গান।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)