প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Monday, September 15, 2025

তিলোত্তমা | বিধানেন্দু পুরকাইত

বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
বিধানেন্দু পুরকাইত
 
তিলোত্তমা
 

মনের ভেতর না হয় তাকে পুষব না আর
বুকের মধ্যে বাসর ঘরে যত্নে থাকুক
কেবল হারায় শুদ্ধ চেতন ভালবাসার
কুসুম পেলব রক্তিম প্রেম বজায় রাখুক।

 
মনের ভেতর না হয় তাকে রাখব না আর
হৃদয় জুড়ে খোলা থাকুক সবকটা দোর
তবু তাকে রাখতে হবে চিলেকোঠা
মানব না তার আপত্তি বা কোনো ওজর।
 
সে তো থাকুক সুস্থ মনের সুপ্ত কোণে
গহন আঁধার যত এসে জড়িয়ে ধরুক
আসন পাতা তিলোত্তমা সংগোপনে
পায়ের নূপুর আপন মনে বেজে উঠুক।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)