প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Monday, September 15, 2025

অসহায় | বকুল বিশ্বাস

বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
বকুল বিশ্বাস
 

অসহায়

 
ঢাকের বাদ্যি বাজে সাজো সাজো রব,
কাশফুলের বনে আজ লেগেছে হিল্লোল, মাতোয়ারা সব।
পাল্লা দিয়ে বেড়েছে অসুরের দাপাদাপি,
এক দুই তিন চার।
আলোর রোশনাই মণ্ডপেণ্ডপে,
ঝাড়বাতি ঝুলছে হাজার।
চেনা-অচেনা মানুষের ভিড়ে,
সুর, অসুর মিলেমিশে একাকার,
আগমনি সুর যেন মিলিয়ে যায় কান্নায়,
দশভূজা তুমি আজ অসহায়।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)