প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Monday, September 15, 2025

প্লাবিত পার্বণ | আভা সরকার মণ্ডল

বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
আভা সরকার মণ্ডল
 
প্লাবিত পার্বণ
 

প্রথিত প্রেম, প্রক্ষালন কালে
সুন্দরের সাহচর্য খুঁজি
নন্দিত নকশা কাটা, জড়তা জড়ানো শীত নেমে এলে
শরতের কথা খুব মনে পড়ে
কোথা থেকে যেন ভেসে আসে
কথাবলা প্রিয় পাখিদের কলকাকলি—

 
হৃদয়ের সবটুকু উত্তাপ খরচ করে
হাত পাতি বরফের কাছে
গলনাঙ্কে পৌঁছতে নাভিশ্বাস ওঠে
 
ফেলে আসা পথে হুটোপুটি করে
জলের তরল, সবুজের সৌষ্ঠব,
সাধনার এপার থেকে ভাসিয়ে দিই
জিঘাংসার জটিল ‌
অতঃপর তার আবির্ভাবেই বুঝে যাই— প্রেম আসলে
এক গোপন সাধনার প্লাবিত পার্বণ—
টুকরো টুকরো রহস্যের আনুমানিক সমাধান!
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)