প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Monday, September 15, 2025

শারদীয়া | বিশ্বজীৎ ভাস্কর

বাতায়ন/শারদ/ছড়া/৩য় বর্ষ/২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | ছড়া
বিশ্বজীৎ ভাস্কর
 
শারদীয়া
 

শারদীয়া শোভা যেন
সবুজ গাছে ভাসে
নীল আকাশে মেঘের ভেলা
শরৎ কালে হাসে।

 
পথের ধারে কাশের বনে
ঝিলিক রোদের ছোঁয়া
আলের উপর ঘাসের ডগায়
শিশিরবিন্দু চোঁওয়া
 
ভোরের বেলা শিউলি ফুল
গাছের তলায় ঝরে
পাড়ায় নতুন দুর্গা হবে
মন খুশিতে ভরে।
 
দেবীর বোধন মহালয়া
বাজছে গানের সুরে
বছর ঘুরে অপেক্ষাতে
যতই থাকি দূরে।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)