প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Monday, September 15, 2025

শারদীয় আগমনি | অতীশ

বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
অতীশ
 
শারদীয় আগমনি
 

নীল আকাশে বুটিক করা পেঁজা পেঁজা তুলো
একটু আগে বসেই ছিল, ওপাশ ফিরে শুলো

 
শুয়ে-বসে-দাঁড়িয়ে উঠে ইচ্ছামতো গড়ন
পালটে ফেলছে শরৎ আকাশ যখন চায় মন
 
সূর্য হাসছে, মধ্যে মধ্যে বৃষ্টি পশলা দু-এক
খালের ধারে কাশের বন বলছে আমায় দেখ
 
খড়ের গায়ে লেপছে মাটি শিল্পী কারিগর
চিন্ময়ী মৃন্ময়ী রূপ আলোকিত চরাচর
 
নগর পল্লি উঠছে সেজে উৎসবের ধুম
আবালবৃদ্ধবনিতা খুশি, পুজোর মরশুম
 
দোকানপাটে ভিড় লেগেছে ব্যস্ত বিপণনী
দিন গুনছে, দিন আসছে শারদীয় আগমনি
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)