প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Monday, September 15, 2025

আজ তুচ্ছতা অতীত করে নবীন শাড়ির ঝাপট ফুটে উঠবে হাওয়ায় হাওয়ায় | তাপস রায়

বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
তাপস রায়
 
আজ তুচ্ছতা অতীত করে নবীন শাড়ির ঝাপট ফুটে উঠবে হাওয়ায় হাওয়ায়
 

অকালবোধন আজ, ফোটোফ্রেমের ভেতরে একশো ত্রিশ কোটি ঠিক এঁটে যাবে
আজ খুব বড় ঘড়িটির নীচে ভিড় হবে, দেখা হবে কুলিবিদ্যা
ধানখেত চোখে চেটে শুয়ে-বসে কতদূর পাড়ি দেয়া আজ

 
এই যে আমাদের ঘরে ঘরে ষড়যন্ত্রকারীদের মতো এতখানি চঞ্চলতা রাখা ছিল
টের পাবে বিদেশ-বিভুঁই, খুব দরাদরি হবে, জিতে উঠবার
ওইসব আকুলতা, গয়নাগাটি দেখে হকারেরা হেসে ওঠে, অবিক্রীত থাকে না
সত্যবাদিতায় ছোপানো ওইসব টুকিটাকি – চিরুনি, চুলের কাঁটা
 
নদীকে দেখার আগে আমাদের এবাড়ি-ওবাড়ি কলকল করে ওঠে, ঘুম ভাঙে
চলো, সূর্য ওঠার আগে উঠে পড়তে হবে ভিড় ঠেলে ওইখানে
বেমালুম ভুলে মেরে দেব মাসের ভেতরে থাকা সংখ্যাগুলি
 
ধুকপুক করছে একাদশী, দ্বাদশী – যদি পূর্ণতা ছুঁয়ে উঠতে না পারে
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)