বাতায়ন/শারদ/ছড়া/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | ছড়া
দীনেশ সরকার
দোরগোড়াতে
দুর্গাপুজো
শিউলি ফুলে ভরা উঠোন কুড়োয়
খোকাখুকি
রোদের কুচি ঘর-দুয়ারে দিচ্ছে উঁকিঝুঁকি।
ঢেউ খেলে যায় কাশের বনে মাতাল হাওয়ার দোলা
আগমনি গান ধরেছে বাউল আত্মভোলা।
হাসছে পদ্ম দিঘির জলে শাপলা
দুলছে খালে
জুঁই-মালতী গন্ধসুধা ঢালছে শরৎ কালে।
শরৎ এলো তাই তো মনে আলোর বেণু বাজে
উড়ু-উড়ু মন যে সবার বসছে না আর কাজে।
প্রতিমাতে রংয়ের প্রলেপ
পড়ছে বুঝি আজ রে
চল্ ছুটে যাই দেখে আসি অপরূপ সেই সাজ রে।
আসছে ভেসে ঢাকের বাদ্যি ঢ্যাম-কুড়া-কুড় সুরে
দোরগোড়াতে দুর্গাপুজো নেই বুঝি আর দূরে।
শারদ | ছড়া
দীনেশ সরকার
শরৎ মেঘের দাপাদাপি সারা আকাশ
জুড়ে
উড়ো মেঘে পুজোর চিঠি আগমনি
সুরে।
শুভ্রমেঘের পাহাড়চূড়োয় সুয্যিমামা
হাসে
মুক্তোসম শিশিরবিন্দু জমেছে
যে ঘাসে।
রোদের কুচি ঘর-দুয়ারে দিচ্ছে উঁকিঝুঁকি।
ঢেউ খেলে যায় কাশের বনে মাতাল হাওয়ার দোলা
আগমনি গান ধরেছে বাউল আত্মভোলা।
জুঁই-মালতী গন্ধসুধা ঢালছে শরৎ কালে।
শরৎ এলো তাই তো মনে আলোর বেণু বাজে
উড়ু-উড়ু মন যে সবার বসছে না আর কাজে।
চল্ ছুটে যাই দেখে আসি অপরূপ সেই সাজ রে।
আসছে ভেসে ঢাকের বাদ্যি ঢ্যাম-কুড়া-কুড় সুরে
দোরগোড়াতে দুর্গাপুজো নেই বুঝি আর দূরে।

No comments:
Post a Comment