প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Monday, September 15, 2025

শরৎ মেঘ | তাপস মাইতি

বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
তাপস মাইতি
 
শরৎ মেঘ
 

কোথাও কি ভরসা হারাচ্ছে শরতের মেঘ
কোন্ শূন্য তলে তার ভেসে বেড়াবার
ঐচ্ছিক মন্ত্র হয়েছে ভূ-লুন্ঠিত

 
কোথাও কি বাতাসবাড়ির ভেতর
ছন্নছাড়া তার ভেলা
সজনে ডালের উপর বাদুড়ঝোলা
 
তবে আজ কি কাশফুলেরা পথভ্রষ্ট হয়ে
নদীর জলে গিয়ে মেলেছে ডানা
 
কোথায় সেই রমণীর গমন
আলতারাঙা পদধ্বনির পথ
শরৎ মেঘের মতো দৃশ্যত আর হাজার
দৃষ্টির ভেতর দিয়ে ঝরাচ্ছে আগমনির গান
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)