প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Monday, September 15, 2025

মহাফেজখানা | হীরক বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়
 
মহাফেজখানা
 

মহাফেজখানা ধ্বংস হয়ে গেল, চটজলদি ঘি ও আগুনে পুড়ে গেল
এরপর মহোৎসব হবে খানাপিনা প্রভুত উল্লাস
বস্তুত মানুষ যা কখনো কোনোদিনও দেখেনি
একটি বাচ্চা ছেলে রাস্তায় দাঁড়িয়ে এইসব দেখতে দেখতে একদিন নৃশংস হয়ে উঠল

 
প্রতিনিয়ত ভয় আর অভিজ্ঞতা, অভিঘাত আর ভয়
চিনতে চিনতে মানুষ আর মানুষ রইল না
পশুমানবে পরিণত হলো
অথচ যাদের আমরা পশু বলি তাদের চোখের দিকে তাকিয়ে দেখলে বোঝা যাবে
দ্যোতনার চমৎকারিত্ব, বিশ্বাসের আলোকবর্তিকা
 
অথচ মানুষের এখনো কোনো নিজস্ব ইউরেকা নেই
কোনো অন্তিম সংস্কার
সরলরেখাকে ঘিরে কোনো সম্ভাবনার ট্রাপিজিয়ম
অথচ একে একে যুক্ত হয়ে তারা একদিন গড়েছিল
নীল দিগন্তে ছোট্ট একটা বাড়ি
দেখতে দেখতে সেও ভগ্নপ্রায়
চটজলদি ঘি ও আগুনে পুড়ে গেল এতদিনের সম্পর্ক, স্বীকারোক্তি
ফুলঝুরি দিয়ে নেমে এল প্রকৃতির কোলে...
 
 
 
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)