প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Monday, September 15, 2025

স্বরলিপি | সন্দীপ গাঙ্গুলী

বাতায়ন/শারদ/গল্পাণু/৩য় বর্ষ/২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | গল্পাণু
সন্দীপ গাঙ্গুলী
 
স্বরলিপি

"চোখের মাসকারাটা আরও গাঢ় করে নেয়পরের পর ঢেউয়ের আসকারায় স্বপ্নগুলো হারিয়ে যায় স্মৃতি-বিস্মৃতির মায়াজালে।"

দুদিন বৃষ্টির পর সকালের একফালি রোদের পরশে শরৎ ছুঁয়ে দেয় দীঘার সি-হক হোটেলের ২৮৭ নম্বর ঘরের ব্যালকনি।

 দলছুট মেঘ সরিয়ে পূজোর শামিয়ানার আবছা ছবি ভেসে আসে। ঝাউবনের সারাংশে মিলিয়ে যায় পরিচয়। দূরের ছায়া নৌকার যাত্রাপথে হারিয়ে যায় মেয়েবেলা...
 
মোবাইলটা বেজে ওঠে, কী নাম বলবে বুঝে উঠতে পারে না। ভুল জীবনের এক মেকআপহীন সকালে ফোনটা ধরে নেয়, “বৃষ্টি বলছি সি-হকের ২৮৭ নং রুম।
 
অন্য কোন ঘর থেকে ভেসে আসে, "আমার যে দিন ভেসে গেছে চোখের জলে..." চোখের মাসকারাটা আরও গাঢ় করে নেয়, পরের পর ঢেউয়ের আসকারায় স্বপ্নগুলো হারিয়ে যায় স্মৃতি-বিস্মৃতির মায়াজালে।
 
সমাপ্ত

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)