প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Monday, September 15, 2025

অপেক্ষার উৎসব | আশরাফুল মণ্ডল

বাতায়ন/শারদ/গল্পাণু/৩য় বর্ষ/২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | গল্পাণু
আশরাফুল মণ্ডল
 
অপেক্ষার উৎসব

"কাকলির ঠোঁটে চিলতে হাসি। সিঁদুরখেলায় অন্যরকম লাল রং মেখে সে বুঝল যেশারদীয়া শুধু মিলনের উৎসবই নয়বিচ্ছেদকেও আলোকিত করে।"


শারদীয়ার সকালে মণ্ডপে অঞ্জলি দিতে গিয়ে হঠাৎ কাকলির চোখে জল চলে এল। চারপাশে গর্জন করছে ঢাক, শঙ্খধ্বনি অথচ তার ভেতরে অদ্ভুত এক শূন্যতা। কলকাতা থেকে এ বছর আর আসেনি বিক্রম। কাকলির পুজোর সঙ্গী সে, প্রথম

 প্রেম। ভিড়ের মাঝেও কাকলি যেন একা। মূর্তির চোখের দিকে তাকাতেই মনে হল দেবী যেন তাকে ফিফি করে বলছেন - “অপেক্ষাই তো উৎসব রে কাকলি!” কাকলির ঠোঁটে চিলতে হাসি। সিঁদুরখেলায় অন্যরকম লাল রং মেখে সে বুঝল যে, শারদীয়া শুধু মিলনের উৎসবই নয়, বিচ্ছেদকেও আলোকিত করে। অন্তত স্মৃতিতে প্রেম থেকেও যায়, পুজোর মতোই। প্রতিবছর নতুন রূপে।
 
সমাপ্ত

 

1 comment:

  1. প্লিজ বন্ধুরা পড়ে জানান আপনাদের কেমন লাগল।

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)