প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Monday, September 15, 2025

শারদ সুর | নীলাঞ্জনা ভট্টাচার্য

বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
নীলাঞ্জনা ভট্টাচার্য
 
শারদ সুর
 

চারপাশে আজ মিলনমেলা
মাঠে পড়ল বাঁশ
শিউলি ফুলের চাদর পাতা
মনের মাঝে আশ।

 
পুজো পুজো গন্ধ মাখা
ণ্ডপে আজ আলো
সপরিবারে উমাকে আজ
বাসবে সবাই ভাল।
 
ভুবনমোহিনী রূপ যে তারই
রাঙা বসন পরনে
একশো আট লাল পদ্ম
দিলাম যে মা'র চরণে।
 
নতুন জামা নতুন সাজে
মেতে ওঠে প্রাণ
শারদীয়ার সুরে বাজে
আনন্দেরই গান।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)