প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

আতঙ্ক | সাগর না কুয়ো

বাতায়ন/ আতঙ্ক / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ২য় সংখ্যা/১ ৭ই বৈশাখ ,   ১৪৩৩ আতঙ্ক | সম্পাদকীয়   সাগর না কুয়ো "যদিও এখানে পিংপং-সাহিত্য বা চটি...

Monday, September 15, 2025

প্লেস হারানোর ভয় | ইলিয়াস পাটোয়ারী

বাতায়ন/শারদ/ছড়া/৩য় বর্ষ/২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | ছড়া
ইলিয়াস পাটোয়ারী
 
প্লেস হারানোর ভয়
 

এপাশ-ওপাশ করছে খোকন
আসছে না ঘুম তার,
কালকে নাকি ফলাফল
বের হবে পরীক্ষার।

 
ফলাফলের আগের রাতে
এমনটি তার হয়,
মনের ভেতর কাজ করে খুব
প্লেস হারানোর ভয়।
 
বরাবরই ফাস্ট বয় ক্লাসের
এটাই ভয়ের মূল,
কী জানি কী পরীক্ষায় সে
আসল করে ভুল!
 
প্লেস হারানোর ভয়টা মনে
রাতভর করে কাজ,
প্লেস হারালে তাকে যে কাল
পেতে হবে লাজ।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)