প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Monday, September 15, 2025

চিঠি | শামীম নওরোজ

বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
শামীম নওরোজ
 
চিঠি
 

কিছুই কিছু না
তবুও অনেক কিছু

 
তোমার খোকাবেলা ঘুড়ি ও লাটাই
তোমার খুকিবেলা মাটির পুতুল
 
খোকা খোঁড়াতে খোঁড়াতে বাবা হয়ে গেছে
খুকি খুঁতখুঁত করতে করতে মা হয়ে গেছে
 
এখানে মাটি, এখানেই গোরস্থান
এখানে মাটি, এখানেই শ্মশান
 
কিছুই কিছু না
তবুও অনেক কিছু
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)