বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
নুজেরা খাতুন
শেষ
বিকালের কথা
বাড়ি ফেরার অস্থিরতায়
সূর্যটাও হারিয়ে গেল কোথায়
আমি আবারও দেখলাম শেষ বিকেলে,
অন্ধকার নেমে এল বিষণ্ণ ব্যথায়।
হয়তো ফেরারি হাওয়াকে জড়িয়ে
ধরে
কিছু বলেছিল তার অস্পষ্ট চাউনি
নির্বাক হয়ে বিকেলটা দেখলাম
তার বিষণ্ণতার কারণ খুঁজে পাইনি।
শেষ বিকেলের গায়ে মন খারাপের
ছাপ
তবু তার অদম্য হাতছানি
খামখেয়ালি বর্ষার মেঘ উড়ে গেল আকাশে
আধো আলো পথে নীরব সন্ধ্যাখানি।
শারদ | কবিতা
নুজেরা খাতুন
সেদিন দেখেছিলাম আমি,
আলস্য শরীর নিয়ে
এত সবুজ, রাঙা গোধূলি তবু অন্য কিছু খুঁজছিল সে
তার অপূর্ণতার চোখ দিয়ে।
সূর্যটাও হারিয়ে গেল কোথায়
আমি আবারও দেখলাম শেষ বিকেলে,
কিছু বলেছিল তার অস্পষ্ট চাউনি
নির্বাক হয়ে বিকেলটা দেখলাম
তার বিষণ্ণতার কারণ খুঁজে পাইনি।
তবু তার অদম্য হাতছানি
খামখেয়ালি বর্ষার মেঘ উড়ে গেল আকাশে
আধো আলো পথে নীরব সন্ধ্যাখানি।

খুব সুন্দর লাগছে
ReplyDelete