প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Monday, September 15, 2025

মাতৃ দগ্ধা | বিকাশ চন্দ

বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
বিকাশ চন্দ
 
মাতৃ দগ্ধা
 

হিরণ্য সময় থমকে দেখে আত্মার স্ফুরণে আলোর প্রতীতি
ছিন্নভিন্ন শরীরে জড়িয়ে পুরাণ সংহতি ও সংস্থিতা
গুঁড়ো গুঁড়ো আত্মার জলছবি ভাসে কাশের ক্যানভাসে
পিতৃপক্ষের রোদের লোহিত আস্তরণ ঢাকা সবুজ উঠোনে

 
ঈশ্বর সময় জানে মানুষের গলায় জড়িয়ে কান্না ও আহুতি
হেঁটে আসেন মানুষ ও শস্যের দেবী নিজস্ব আলয়ে
অপেক্ষায় সার বেঁধে উত্তর পুরুষের জীবন
আগলে আছে পরম্পরা যে যার আত্মার তপস্যায়
 
অজেয় সময় দেখে ধূসরবেলার নীলকন্ঠ পাখির উড়ান
আলোর দহনে ঝলসে যাচ্ছে প্রাচীনা অমৃত প্রসবিনী
শ্রমের জীবন খোঁজে চিন্ময়ী মাটি ও সবুজ প্রাণের ঈশ্বরী
মাতৃ দগ্ধা শুক্লা ঋতু রাগ জড়িয়ে জন্ম আধার
 
প্রেমের কান্না চোখে বালিহাঁস ওড়ে শারদ আকাশে ভেসে
বিধাতা পুরুষ দেখে যাত্রাপথ পুনর্ভবা জন্ম তিথি
শূন্য হাতে কেউ কেউ তৃষ্ণার্ত চোখে দেখে পূর্ণাহুতি
মুখোমুখি দাঁড়িয়ে মানুষ দেখে বরাভয় হাত
একদিকে হিংস্রতা অন্যদিকে মহত্ত্ব অপার
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)