বাতায়ন/শারদ/কবিতা/৩য় বর্ষ/২২তম সংখ্যা/১লা আশ্বিন, ১৪৩২
শারদ | কবিতা
উদয় মণ্ডল
আমার সমস্ত শরীর জুড়ে
নৈশনেড়ি কুত্তার বীভৎস নখের আঁচড়গুলো
কী সুন্দর মানিয়েছে দেখেছ?
সারা শরীরের গভীর তাজা ক্ষতে
চাপচাপ কালো রক্তের কী দারুণ সৌন্দর্য!
তাই না?
ভালবেসে বেঁচে থাকার আমার
সমস্ত লাবণ্য আজ সার্কাসের ক্লাউনের মতো
বেশ কুৎসিত।
আমার অপ্রিয় সত্য বলার স্বরযন্ত্র
ষড়যন্ত্রীদের হাতহাতুড়ির আঘাতে আঘাতে
আজ চির নির্বাক।
আমার কর্মক্লান্ত, প্রায়ঘুমন্ত শরীরের
দলাইমলাই আঁকিবুঁকি
নবান্নের আলপনার মতো বেশ সুদৃশ্য!
আমার বাঁচতে চাওয়া হাতের আকুতি আর...
আরও দীর্ঘ পথ চলার পায়ের ব্যাথাতুর ছটফটানি
কেমন নীরব নিশ্চল হয়ে আছে দেখ—
নিরাপদ কর্মক্ষেত্রের বিছানায়
তিলেতিলে যন্ত্রণানুভবের ফোঁটা ফোঁটা রক্ত
আমার চোখ দিয়ে,
আমার কান দিয়ে গড়িয়ে
কী সুন্দর মানিয়েছে আমাকে, না?
তোমরা অন্তত একবার ভাল করে
আমার চোখমুখের দিকে তাকাও—
দেখ... দেখ—
একাধিক ভয়াল ধর্ষ যন্ত্রণার
সহস্র আর্তনাদ আর অনুরোধ
কত অসহায়ের মতো চিত্রিত হয়েছে!
একি! তোমরা আমায় দেখে
এমন করে কাঁদছ কেন? চোখের জল মোছ...
আজ কাঁদব তো আমি...
নইলে আমি
'ক্রাইম অব্ দ্যা আওয়ার্স'
হতে পারব না!
তোমাদের চেনা প্রিয় ভাস্কর্য হতে পারব না!
শারদ | কবিতা
উদয় মণ্ডল
ভাস্কর্য
নৈশনেড়ি কুত্তার বীভৎস নখের আঁচড়গুলো
কী সুন্দর মানিয়েছে দেখেছ?
চাপচাপ কালো রক্তের কী দারুণ সৌন্দর্য!
তাই না?
বেশ কুৎসিত।
আমার অপ্রিয় সত্য বলার স্বরযন্ত্র
ষড়যন্ত্রীদের হাতহাতুড়ির আঘাতে আঘাতে
আজ চির নির্বাক।
আমার কর্মক্লান্ত, প্রায়ঘুমন্ত শরীরের
দলাইমলাই আঁকিবুঁকি
নবান্নের আলপনার মতো বেশ সুদৃশ্য!
আমার বাঁচতে চাওয়া হাতের আকুতি আর...
আরও দীর্ঘ পথ চলার পায়ের ব্যাথাতুর ছটফটানি
কেমন নীরব নিশ্চল হয়ে আছে দেখ—
নিরাপদ কর্মক্ষেত্রের বিছানায়
তিলেতিলে যন্ত্রণানুভবের ফোঁটা ফোঁটা রক্ত
আমার চোখ দিয়ে,
কী সুন্দর মানিয়েছে আমাকে, না?
আমার চোখমুখের দিকে তাকাও—
দেখ... দেখ—
একাধিক ভয়াল ধর্ষ যন্ত্রণার
সহস্র আর্তনাদ আর অনুরোধ
কত অসহায়ের মতো চিত্রিত হয়েছে!
এমন করে কাঁদছ কেন? চোখের জল মোছ...
আজ কাঁদব তো আমি...
নইলে আমি
'ক্রাইম অব্ দ্যা আওয়ার্স'
তোমাদের চেনা প্রিয় ভাস্কর্য হতে পারব না!

No comments:
Post a Comment