প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Friday, October 31, 2025

মৃত্যু | শামীম নওরোজ

বাতায়ন/নৃপেন চক্রবর্তী সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/২৮ সংখ্যা/১ই কার্ত্তিক, ১৪৩২
নৃপেন চক্রবর্তী সংখ্যা | কবিতা
শামীম নওরোজ
 
মৃত্যু
 
অপেক্ষার কোনো শেষ নেই...
 
একটি নদী ভাঙতে ভাঙতে ভেঙে যাচ্ছে মাটি ও মানুষ
বন্যার ভেতরে মৃত্যুকে সহজে দেখা যা
জলোচ্ছ্বাসের ভেতর মৃত্যু নিখোঁজ হয়ে যায়
 
হাত বাড়ালে আর একটি হাত পাওয়া যাবে, এমন কোনো কথা নেই
 
যখনতখন যে কেউ শ্মশানে যেতে পারে
যখনতখন যে কেউ গোরস্থানে যেতে পারে
 
মৃত্যু সন্দেহহীন
মৃত্যু ছায়ার মতো পাশে পাশে হাঁটে
 
হাত বাড়ালে হাত নয়, কঙ্কাল ছোঁয়া যা...
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)