প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Friday, October 31, 2025

কবিতাগুচ্ছ | নৃপেন চক্রবর্তী | কিশোরী মেঘ ও বৃষ্টির নূপুর কথা

বাতায়ন/নৃপেন চক্রবর্তী সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/২৮ সংখ্যা/১ই কার্ত্তিক, ১৪৩২
কবিতাগুচ্ছ | নৃপেন চক্রবর্তী | কিশোরী মেঘ ও বৃষ্টির নূপুর কথা
নৃপেন চক্রবর্তী
 
কিশোরী মেঘ ও বৃষ্টির নূপুর কথা
 
মেঘেরা আমাকে ডাকে।
দুরন্ত কিশোরী মেঘ ইশারায় ডাকে
সময়ে-অসময়ে ইচ্ছে খুশি ডাকে, আমি যাই।
 
যাবো না কেন? যেতে তো হবেই।
দুরন্ত কিশোরী মেঘের ডাক
আমাকে বাহির করে... আমি যাই।
 
তুমি কি দুরন্ত কিশোরী মেঘের ডাক শুনেছো কখনো? একাকী নির্জনে?
 
মধ্য দুপুরে বৃষ্টির নূপুর পায়ে
ইশারায় বলে-এসো,
মেলেছি শরীরী গন্ধ
দ্রিম দ্রিম মাদলের সুরে...
দুপুর উৎসব হবে
বৃষ্টি ভিজে নগ্ন স্নানে এসো। আমি যাই।
 
কিশোরী মেঘের সাথে
বৃষ্টি স্নান ভাগকরে নিই।
 
ভেজা পাখিদের মিথুন উৎসবে
বৃষ্টির নূপুর ক্রমশই মুখরিত হয়আমি ভিজি
মেঘেদের  মাদলের সুরে- দ্রিম দ্রিম...
বৃষ্টি স্নানে দুপুর উৎসব।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)