প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Saturday, November 1, 2025

বৃষ্টিদিন হে মুগ্ধতা | হীরক বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/নৃপেন চক্রবর্তী সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/২৮ সংখ্যা/১৪ই কার্ত্তিক, ১৪৩২
নৃপেন চক্রবর্তী সংখ্যা | কবিতা
হীরক বন্দ্যোপাধ্যায়
 
বৃষ্টিদিন হে মুগ্ধতা
 
মাঝে মাঝে পা পিছলে যায় জলের ফোঁটায়
তখনই তাকায়, কেউ দেখছে না কেউ শুনছে না
তবু আকাশে লাফ দেয় পুঞ্জমেঘ
কবেই ভেঙেছে লকগেট
বোয়াল সরপুটি হলুদ বেলেমাছ
জাল নিয়ে নেমে পড়ে যেখানে ব্রিজ
দুদিকে গাড়িঘোড়া সামলে নিই
যেখানে শীত করে দিকবদল
হালকা চাপা স্বর আবহমান
ঝাঁপিয়ে ছুটে আসে অন্ধকার, শব্দে ভেঙে যায় হ‍্যালো চেক মাইক টেস্টিং ওয়ান-টু-থ্রি
যাত্রাগান নাকি ঝুমুরনাচ
হায় মরি মরি এ তো রক্তদান
পাউরুটি কলা আর হাসের ডিম, আসর জমে গেছে হালকা জ‍্যাম, ছেলেরা রক্ত দেয় মেয়েরা
দেখছে, ওই যে বাপ্তুর মা, গাজনই হবে বুঝি
ভেবেছে কেউ, বিনীত অনু্রোধ আপনাদের
জীবনদান মানে কী উচ্ছ্বাস
স্বপ্নে হানা দেয় হেলেন হান্ট
ছোট্ট নীচু বক্স সবুজ তার... আহা
বর্ষা নেই তবু বৃষ্টিদিন...
এখন উৎসব এহেন উৎসব
কড়ায় গন্ডায় বুঝতে দিন...
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)