বাতায়ন/তৈমুর
খান সংখ্যা/কবিতাগুচ্ছ/৩য় বর্ষ/৩২তম
সংখ্যা/১১ই অগ্রহায়ণ,
১৪৩২
কবিতাগুচ্ছ | তৈমুর খান | আমারই ভয় করে
তৈমুর খান
আমারই
ভয় করে
সৌন্দর্য আসলে এক যৌনতাই
আলো জ্বেলে তাকে দেখা যায় না
অন্ধকারে তাকে ধরা যায় না
সমস্ত শরীর খুঁজে ফিরি
সে নেই, কোথাও নেই।
অথচ তার হাসির শব্দ আসে
চোখে চোখে তাকিয়ে থেকে
হারিয়ে যেতে থাকি।
আকাঙ্ক্ষারা উলঙ্গ হয়ে বসে
থাকে
আমাকে দেখেও লজ্জা পায় না।
আকাঙ্ক্ষারা উত্তেজিত হয়ে ওঠে
আর চোখ রাঙায়।
আমি দ্বন্দ্বে যেতে পারি?
সমাজ রাষ্ট্র আর বন্দুকবাজ
পুলিশেরা
সবাই তাক করে আছে।
আকাঙ্ক্ষারা অবাধ্য হয়ে উঠতে চায়।
শুধু আমারই ভয় করে
শুধু আমিই কাঁপতে থাকি থরথর...
কবিতাগুচ্ছ | তৈমুর খান | আমারই ভয় করে
তৈমুর খান
আলো জ্বেলে তাকে দেখা যায় না
অন্ধকারে তাকে ধরা যায় না
সমস্ত শরীর খুঁজে ফিরি
সে নেই, কোথাও নেই।
অথচ তার হাসির শব্দ আসে
চোখে চোখে তাকিয়ে থেকে
হারিয়ে যেতে থাকি।
আমাকে দেখেও লজ্জা পায় না।
আকাঙ্ক্ষারা উত্তেজিত হয়ে ওঠে
আর চোখ রাঙায়।
আমি দ্বন্দ্বে যেতে পারি?
সবাই তাক করে আছে।
আকাঙ্ক্ষারা অবাধ্য হয়ে উঠতে চায়।
শুধু আমারই ভয় করে
শুধু আমিই কাঁপতে থাকি থরথর...

খুব ভালো লাগলো
ReplyDelete