প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

শারদীয়া | সম্পাদকীয়

বাতায়ন/শারদীয়া/ সম্পাদকীয় /৪র্থ বর্ষ/১৫তম সংখ্যা/৩১শে ভাদ্র , ১৪৩৩ শারদীয়া সম্পাদকীয়   ফকিরের চাল বাঙালির দুর্গা সার্বজনীন , চিরকালীন । ...

Saturday, November 1, 2025

পরিখায় | কুশল মৈত্র

বাতায়ন/নৃপেন চক্রবর্তী সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/২৮ সংখ্যা/১৪ই কার্ত্তিক, ১৪৩২
নৃপেন চক্রবর্তী সংখ্যা | কবিতা
কুশল মৈত্র
 
পরিখায়
 
অবিকল মাধুরীর হাসির মতো সেও এসেছিল
আমার কৈশোর নাড়া দিয়েছিল সমূদ্রের ঢেউয়ের উত্তালে
কিন্তু আমার ছেঁড়া মানিব্যাগে পাঁচ টাকার কয়েন ছাড়া
কিছুই পেল না সে— কতগুলো কাগজের অলিখিত প্রেম!
চিরকালের মতো সে-ও বেড়াতে চলে গেল
আত্মগোপন করলাম নিজেকে উদাসীন নিঃশব্দ ইঙ্গিতে।
 
ঘোলাজলে অদলবদল হতে থাকল সময় আর আমার সবকিছু
আমিও শূন্য হাতে এখন নিষ্প্রভ অনুজ্জল শ্যাওলা হয়ে বেঁচে আছি।
আর আমার স্বপ্নগুলো আত্মগোপন করে খুন হলো
বেঁচে উঠবে না আর কোনওদিনই।...
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)