প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Tuesday, November 25, 2025

বড় ইচ্ছে হয় | সলিল মুখোপাধ্যায়

বাতায়ন/তৈমুর খান সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৩তম সংখ্যা/১১ই অগ্রহায়ণ, ১৪৩২
তৈমুর খান সংখ্যা | কবিতা
সলিল মুখোপাধ্যায়
 
বড় ইচ্ছে হয়
 
ভিন্ন কক্ষপথ আজ দুজনের দুই পৃথিবীর
তবু দূর নভে থেকে থেকে
স্মৃতিমেঘে ওঠে বিদ্যুৎ ঝিলিক দিয়ে!
 
বড় ইচ্ছে হয়, তুই কখনো আসবি
টাইম মেশিনে চড়ে বসব তোকে নিয়ে
সঙ্গে থাকবে ফেলে আসা অনুভবের ঝুলি।
 
পলক ফেলতে এসে যাবে
হাতে হাত রেখে চলার সাক্ষী রাস্তাগুলি,
কফি হাউস, কলেজ স্কোয়ারের দিন।
 
"আমরাও আছি" বলবে কেষ্ট কাফে,
দিলখুসা, ফেভারিট কেবিন।
 
দেখে নেব কোন এক দিনের অফ পিরিয়ডে
কলেজ ক্যান্টিনে টেবিল বাজিয়ে বাধাবন্ধহীন
উদ্দাম গানের আসরের কিছু ঝলক।
 
"আজ এ পর্যন্ত" বলে ফিরবার আগে
চোখে চোখ রেখে চেয়ে থাকব খানিক অপলক।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)