প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Tuesday, November 25, 2025

ব্রতপালন | ড.ভারতী বন্দ্যোপাধ্যায়

বাতায়ন/তৈমুর খান সংখ্যা/কবিতা/৩য় বর্ষ/৩তম সংখ্যা/১১ই অগ্রহায়ণ, ১৪৩২
তৈমুর খান সংখ্যা | কবিতা
ড.ভারতী বন্দ্যোপাধ্যায়
 
ব্রতপালন
 
এই কথাটা ঠিক বলেছে গোঁসাই
তোমার আমার কণ্ঠিবদল হলে
পৃথিবীর সব ঈর্ষায় গাছের গোড়ায়
দু-এক ফোঁটা বৃষ্টি পড়বে ঝরে,
 
আমিও আমার তরুণ অঙ্গ মেজে
তোমার সঙ্গে গানের মাধুকরী,
গাঁ শহরের সবার ঘরে ঘরে
বৌ-ঝিয়েরা মারবে উঁকিঝুঁকি,
 
পথে যেতে কৃষ্ণচূড়ার তলে
চুড়োর মধ্যে সাজিয়ে নেবো ফুল
আমরা শুধু হাঁটব মাধুকরী
ভালবাসায় আর হবে না ভুল।
 

2 comments:

  1. ভাল লাগল

    ReplyDelete
  2. ভালো হয়েছে

    ReplyDelete

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)