প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Tuesday, December 23, 2025

পালাবদল | অর্পিতা দাস

বাতায়ন/কালো কাল/কবিতা/৩য় বর্ষ/৩৫তম সংখ্যা/৭ই পৌষ, ১৪৩২
কালো কাল | কবিতা
অর্পিতা দাস
 
পালাবদল
 
ক্রমশ ঘনিয়ে আসছে আঁধার
সংকীর্ণ নাম গোত্রের ছাউনি তলে
রোজ রোজ ফুরিয়ে যাচ্ছে আমার পৃথিবী
দীর্ঘ চেনা-পরিচয়ের পর্বে বিরামচিহ্নের ছাপ!
সভ্যতার বীভৎস লেলিহান শিখায়
পুড়ে খাক হয় মানবতা...
 
ওরা উল্লাসে নৃত্য করে দগ্ধ শরীর ঘিরে
এমনি করেই স্বাধীনতার নামে
বারংবার পালাবদল, আর
ভ্রমে ভিতর পুনরায় যাত্রা শুরু...
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)