প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Tuesday, December 23, 2025

লজ্জা-ঘৃণা-থুতু | পুষ্প সাঁতরা

বাতায়ন/কালো কাল/কবিতা/৩য় বর্ষ/৩৫তম সংখ্যা/৭ই পৌষ, ১৪৩২
কালো কাল | কবিতা
পুষ্প সাঁতরা
 
লজ্জা-ঘৃণা-থুতু
 
পিটিয়ে মেরে লাগাল আগুন
পুড়ল মানবিকতা
বেদনা লজ্জা-ঘৃণা-থুতু
হিংসার বীভৎসতা।
সহানুভূতি সব হাওয়া
উল্লাসে দ্বেষের আগুন
কুলুপ আঁটা বুদ্ধুজীবী
মেরুদণ্ড চুনচুন!
মানুষ নয় নরকের কীট
সাক্ষী ইতিহাস—
এ ক্ষোভ মানবতার লজ্জা
ছাই হল দীপু দাস
ওরে নরপিশাচ নপুং
নিপাত যা নিপাত যাক
আগুন নেভাবই ধরেছি অস্ত্র
রইব না হতবাক!
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)