প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Tuesday, December 23, 2025

রাজাকার | তুষার ভট্টাচাৰ্য

বাতায়ন/কালো কাল/কবিতা/৩য় বর্ষ/৩৫তম সংখ্যা/৭ই পৌষ, ১৪৩২
কালো কাল | কবিতা
তুষার ভট্টাচাৰ্য
 
রাজাকার
 
কালো আকাশ ঢেকে যায় অন্ধকারে শকুনের উল্লাসে
সন্তান হারিয়ে জননীরা পথে পথে কাঁদে;
আর কতটা নীচে নামতে পার তুমি রাজাকার গণহত্যাকারী
ধানমন্ডি, ছায়ানট পুড়ে যায় বিদ্বেষ আগুনের লেলিহান শিখায়
কোথায় লুকিয়ে থাকে রাষ্ট্রীয় প্রহরী!
দিবানিশি ভাইয়ের রক্তে রাঙাও দু'হাত
মানবিকতা নিপাত যাক;
রাজাকার আজ থেকে বাংলা ভাষা তোমার নয়
যারা প্রকৃত বাঙালি তাদের হবেই জয়
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)