প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Tuesday, December 23, 2025

ফিনিক্স | যতীশগোবিন্দ জানা

বাতায়ন/কালো কাল/কবিতা/৩য় বর্ষ/৩৫তম সংখ্যা/৭ই পৌষ, ১৪৩২
কালো কাল | কবিতা
যতীশগোবিন্দ জানা
 
ফিনিক্স
 
ঘোর ক্রান্তিকাল।
যাবতীয় সুনন্দ ভাবনা,
যেখানে যা সুস্থিত চেতনা,
সবকিছু গ্রাস করছে
উদ্ধত যূথচারী শকুনের দল।
মানবতা ভ্রষ্ট হচ্ছে
উগ্র ধর্মান্ধতার বিষাক্ত ছোবলে।
এই গ্রস্ত কুটিল সময়ে
স্তব্ধ নবজীবনের গান।
 
চেতনা প্রত্যুষ থেকে
পৌঁছে গেছি গোধূলি বেলায়।
তবুও আশায় থাকি,
অন্ধকারের বুক চিরে
কবে ফের উঁকি দেবে উৎসারিত আলো!
দগ্ধ ভষ্মান্তের থেকে
কবে ফের জেগে উঠবে স্বপ্নের ফিনিক্স!
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)