প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Tuesday, December 23, 2025

ত্রাস | শিখা দত্ত

বাতায়ন/কালো কাল/কবিতা/৩য় বর্ষ/৩৫তম সংখ্যা/৭ই পৌষ, ১৪৩২
কালো কাল | কবিতা
শিখা দত্ত
 
ত্রাস
 
বিচ্ছিন্নতা একটা ভয়
বৃন্ত থেকে উপড়ে যাওয়া মানুষ
ভিতরে ভিতরে দানব হয়ে যায়।
 
অন্ধকারের টাঙানো বৃত্ত থেকে
মানুষ, তুমি জেগে ওঠো
দ্যাখো, মৃত্যু গাছে ঝুলছে
ঝলসানো শরীর
কেঁপে উঠছে গোটা দেশ।
জ্বলন্ত মৃত্যুর গন্ধে ভেসে যাচ্ছে
অন্তর্ঘাতী পেরেক যন্ত্রণা।
সন্ত্রাসের নরক যেন মুছে দিচ্ছে
মানুষের কাঙ্ক্ষিত অধিকার।
এসো জ্যোতির্ময়, তোমার আলোয়
নেমে আসুক হিরণ্ময় দিন।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)