প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Tuesday, December 23, 2025

আর এক মুক্তিযুদ্ধের প্রতীক্ষা | শ্রীময় ঘোষ

বাতায়ন/কালো কাল/কবিতা/৩য় বর্ষ/৩৫তম সংখ্যা/৭ই পৌষ, ১৪৩২
কালো কাল | কবিতা
শ্রীময় ঘোষ
 
আর এক মুক্তিযুদ্ধের প্রতীক্ষা
 
অলক্ষিত শাপ
গৃধ্র হয়ে হানা দেয়
অবন্ধু দেশে
মেদিনী কেঁপে উঠে
হিংস্র হানায়;
আগুনে ছাই হয় ইতিহাস
শবের উপর দাঁড়িয়ে
জয়োৎসবে মেতে উঠে উন্মাদের দল।
এ কি জয়? এ তো পরাজয়।
 
কালের সমুদ্রের উচ্ছ্বাসে
পদ্মার ঢেউ এসে মিলে
পরিতাপে তপ্ত হয়
নগ্ন হয় জিজ্ঞাসা
হিংসায় সৃষ্টি হয় ইতিহাস
নাকি পরিহাস?
নিরাকৃত প্রবৃত্তির গুপ্ত বাসনায় জেগে থাকে
হিংসার দানা
খোলসহীন দেশের নামহীন মানুষ
হাতে ধরে পোড়া সংবিধান
চেয়ে থাকে অন্তহীন আকাশের দিকে
আর এক মুক্তিযুদ্ধের প্রতীক্ষায়।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)