প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নাসির ওয়াদেন সংখ্যা | রাজদণ্ড

বাতায়ন/ নাসির ওয়াদেন সংখ্যা / সম্পাদকীয় /৪র্থ বর্ষ/ ৬ষ্ঠ সংখ্যা/ ২রা আষাঢ় , ১৪৩৩ নাসির ওয়াদেন সংখ্যা | সম্পাদকীয়   রাজদণ্ড "অগণিত ছাপো...

Tuesday, December 23, 2025

ধিক্কার | সঙ্ঘমিত্রা দাস

বাতায়ন/কালো কাল/কবিতা/৩য় বর্ষ/৩৫তম সংখ্যা/৭ই পৌষ, ১৪৩২
কালো কাল | কবিতা
সঙ্ঘমিত্রা দাস
 
ধিক্কার
 
মানুষ পরিচয় মাথা নত করে দাড়িয়ে আছে
মানব ধর্ম ভূলুন্ঠিত,
মাথা তুলেছে জাতি, ধর্ম, বর্ণ, সংখ্যার ভেদাভেদ
রক্তের নদীতে বিবেক বিসর্জন দিয়ে
মানুষ মানুষকে মেরে উল্লসিত।
 
হিংসার জতুগৃহে ওদের বাস
গড়ে তুলেছে ঘৃণার পাঁচিল,
বাতাসে বিষাক্ত বারুদের গন্ধ,
এই আগুন শুধু অন্যের জন্য নয়
একদিন পুড়বে তোমরা সবাই।
 
ধর্ম, সংখ্যার ভেদাভেদের তাঁবু
জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে যেদিন
মানুষ তখন বিলুপ্তপ্রায় প্রজাতি।
ধিক্কার মানুষ,
তোমার পরিচয় তুমি হারাতে বসেছ।
 

No comments:

Post a Comment

খাবারের সন্ধানে ~~~


Popular Top 10 (Last 7 days)