প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Tuesday, December 23, 2025

পুড়ে যাওয়া মেয়েটির নাম— আয়েশা | দয়াময় পোদ্দার

বাতায়ন/কালো কাল/কবিতা/৩য় বর্ষ/৩৫তম সংখ্যা/৭ই পৌষ, ১৪৩২
কালো কাল | কবিতা
দয়াময় পোদ্দার
 
পুড়ে যাওয়া মেয়েটির নাম— আয়েশা
 
একদল দানবেরা ওই তো ছুটে আসছে—
রাত্রি ভেদ করে। তাণ্ডবের দামামা বাজিয়ে।
তাদের চোখ জ্বলছে ইটভাটার চুল্লির মতো,
দাঁত বেয়ে গড়িয়ে নামছে রক্ত। আরও আরও
রক্ত চাই ক্ষুধার্ত হায়নাদের।
 
এইমাত্র তারা ছুটে গেল একটি বাড়ির দিকে।
বড়রা আগেই পালিয়ে গেছে,
'শিশুদের কিছু বলবে না নিশ্চয়'
 
ঘরের জানালা-কপাট বন্ধ করে তালা লাগিয়ে দিল দানবেরা। পেট্রোল ঢেলে আগুন জ্বালালো।
ঘর পুড়ছে, দেশ পুড়ছে। পুড়ছে আকাশ।
কালো ধোঁয়া হয়ে সমস্ত আশ্রয় পাক খেয়ে
মিলিয়ে যাচ্ছে— যাচ্ছে শূন্যে, আর
পুড়তে পুড়তে শিশু মেয়েটি আর্তচিৎকার করছে -'বাবা,
আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও,' বলে।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)