প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Tuesday, December 23, 2025

ধর্মান্ধতা | মোঃ আব্দুল রহমান

বাতায়ন/কালো কাল/কবিতা/৩য় বর্ষ/৩৫তম সংখ্যা/৭ই পৌষ, ১৪৩২
কালো কাল | কবিতা
মোঃ আব্দুল রহমান
 
ধর্মান্ধতা
 
কোথায় চশমা?
কোথায় দামি লেন্স?
আমি খুঁজে মরি
একেবারে হতাশ!
 
কোথায় মানবতা?
কোথায় অক্ষুণ্ণ মনুষ্যত্ব?
আমি খুঁজে মরি
কেবল দীর্ঘশ্বাস!
 
দুই প্রান্তেই অন্ধ বিশ্বাস
মাঝখানে আমি
সহ্য করতে পারছি না
মরি, শুধু মরি!
 
হে চিরসত্ত্বা বাঁচাও মানুষ
দাও মানবতার ঘর
খুলে দাও বিবেক চেতনা
দূর করো জাতি ধর্ম বর্ণ বিদ্বেষ
চিরঅন্ধত্বের দুয়ার!
মান - হুঁশের হৃদয় দাও ফিরে
নিপাত যাক ধর্মান্ধতার
আঁতুর ঘর!
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)