প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Tuesday, December 23, 2025

পালোয়ান | রঞ্জন ভট্টাচার্য

বাতায়ন/কালো কাল/কবিতা/৩য় বর্ষ/৩৫তম সংখ্যা/৭ই পৌষ, ১৪৩২
কালো কাল | কবিতা
রঞ্জন ভট্টাচার্য
 
পালোয়ান
 
মেঘ জমেছে আকাশের বুকে
ঘনিয়ে অন্ধকার
কেউ-বা বলে ভালই হয়েছে
খুবই তো চমৎকার।
 
আমি বলি এ কেমন জ্বালা
পড়াবে এ কোন মালা
আলোর মাঝে কালের রেখা।
চলছে বিষম খেলা।
 
নীরব সবাই প্রতিবাদ নেই
এঁটেছে কুলুপ ঠোঁটে
কে রুখবে সময় হয়েছে
বিভ্রান্তি হয়ে ছোটে।
 
জ্বলে ওঠো সব ওরে জোয়ান
কালো কাল এলো কঠিন কড়াল
বীভীশিখা যেন দিকে দিকে আজ
কে আছ পলোয়ান।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)