প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Tuesday, December 23, 2025

কালো রাত | সীমান্ত পথিক

বাতায়ন/কালো কাল/কবিতা/৩য় বর্ষ/৩৫তম সংখ্যা/৭ই পৌষ, ১৪৩২
কালো কাল | কবিতা
সীমান্ত পথিক
 
কালো রাত
 
এটা ডেকে আনা কালো রাত,
সূর্য আছে—
ছায়ার দীর্ঘতায় শুধু দীর্ঘশ্বাস।
 
সত্য কথারা ফিফি করে হাঁটে,
আর মাইক হাতে
মিথ্যের সাহসী কণ্ঠ।
 
ইতিহাস থেকে মোছা হয়
রক্তের দাগ,
আজ প্রশ্নগুলো শুধু তালিকায় বাড়ে।
 
চুপচাপ কেঁদে যায় দিন,
এই কালো দিনে
যারা শুধু ডুবছে—
 
তাদের তন্ত্রেই
একদিন
গিলে খাবে দেশ।

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)