প্রাপ্তমনস্কদের পত্রিকা ~ ~ ~ নাম নয় মানই বিবেচ্য

নারী না পুরুষ | সাম্য

বাতায়ন/নারী না পুরুষ / ধারাবাহিক গল্প/৪র্থ বর্ষ/১০ম সংখ্যা/৩০শে শ্রাবণ , ১৪৩৩ নারী না পুরুষ সম্পাদকীয় সাম্য "একে অন্যের পরিপূরক হয়ে ...

Tuesday, December 23, 2025

ধিক্কার | মলয় সরকার

বাতায়ন/কালো কাল/কবিতা/৩য় বর্ষ/৩৫তম সংখ্যা/৭ই পৌষ, ১৪৩২
কালো কাল | কবিতা
মলয় সরকার
 
ধিক্কার
 
পুড়ছে মানুষ পুড়ছে জাতি
পুড়ছে সমাজ ঘরবাড়ি,
পুড়ছে ভাষা পুড়ছে আশা
পুড়ছে যা সব দরকারি।
 
শোণিত সিক্ত সবুজ মাটি
সন্ত্রাসে প্রাণ দিকহারা,
বন্ধু ছিল কালকে যে, আজ
রক্তলোলুপ প্রাণকাড়া।
 
স্বার্থলোভী হিংসা বিবাদ
ভাঙছে যত সভ্যতা,
নিরন্তর এই ধ্বংসলীলা
ভুলছে সবই ভব্যতা।
 
প্রতিবাদের ধ্বজা ওড়াও
পালটা আঘাত হানতে হবে,
ঠান্ডা রাগ আর কথায় কী আর
জেহাদী সব শান্ত হবে!
 
ধিক্কার দাও, ঘৃণিত সব—
আগুন জ্বালো বুকের মাঝে,
রুখতে হবে অসভ্যতা
বুঝিয়ে দিয়ে আপন কাজে।
 

No comments:

Post a Comment

নাবিকের খোঁজে ~~~


Popular Top 10 (Last 7 days)